0

Course / Course Details

BTEB Exam Preparation for Computer Office

  • MD. ABDUL AZIZ IRBAN image

    By - MD. ABDUL AZIZ IRBAN

  • 111 students
  • 1 Hour 30 Min
  • (0)

Course Requirements


Course Description

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ৩৬০ ঘন্টাব্যাপী “কম্পিউটার অফিস অ্যাপ্লিক্যাশন” কোর্সের পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স

এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ৩৬০ ঘন্টা বেসিক ট্রেড কোর্সের সিলাবাসের আলোকে সাজানো হয়েছে। এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের প্রবিধান অনুযায়ী লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন, ব্যবহারিক পরীক্ষার ধরন এবং ভাইভা পরীক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও প্রশ্নের উত্তর, সাজেশন, পিডিএফ বুক সহ আরও অনেক রিসোর্স পাবেন।

এই কোর্স থেকে কি কি পাবেনঃ

➡️ বিগত ৫ বছরের কারিগরি বোর্ডের প্রশ্নপত্র

➡️ প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র

➡️ পিডিএফ বই

➡️ বিগত বছরের প্রশ্নের আলোকে সাজেশন

➡️ পরীক্ষার জন্য পুর্ন প্রস্তুতি

➡️ প্রায় ১০টি অনলাইন মডেল টেস্ট পরীক্ষা


এক নজরে দেখে নিন পরীক্ষার মানবন্টন


ধারাবাহিক মূল্যায়ন ২৪০ নম্বর
চূড়ান্ত মূল্যায়ন২৬০ নম্বর
সর্বমোট ৫০০ নম্বর

ধাবারাহিক মূল্যায়ন (২৪০ নম্বর)
প্রতিটি শর্টকোর্স পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষার্থীদের ধারাবাহিক মুল্যায়নের নম্বর দিবেন। ধারাবাহিক
মল্যায়নের নম্বর শিক্ষার্থীর ক্লাস, অ্যাসাইনমেন্ট, উপস্থিতি, আচরণ ইত্যাদির উপর নির্ভর করে। সকল পরীক্ষায় পাস
৬০% । পরীক্ষার দুটি পর্ব রয়েছে। যথা
ক) তাত্ত্বিক ধারাবাহিক (TC) : ৪০ নম্বর (পরীক্ষার পাশ নম্বর ৬০% অর্থাৎ ২৪ নম্বর)।
খ) ব্যবহারিক ধারাবাহিক (PC) : ২০০ নম্বর (পরীক্ষার পাশ নম্বর ৬০% অর্থাৎ ১২০ নম্বর)।
চুড়ান্ত মুল্যায়ন (২৬০ নম্বর)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড ক্তৃক কেন্দ্রীয়ভাবে চুড়ান্ত পরীক্ষা গ্রহণ করা হয়। শিক্ষা বাের্ড কর্তৃক নির্ধারিত তারিখ ও
সময়ে সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বর্ণিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এ পরীক্ষায় দুটি পর্ব বয়েছে।
যথা-
ক) তাত্ত্বিক চূড়ান্ত মূল্যায়ন (TF): ৬০ নম্বর (পরীক্ষার পাশ নম্বর ৬০% অর্থাৎ ৩৬ নম্বর)।
তাত্তিক পরীক্ষার সময় ১ ঘন্টা। শিক্ষা বাের্ড কর্তৃক সরবরাহকৃত প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার উত্তরপত্র বোর্ড কর্তৃক নির্ধারিত
পরীক্ষকবৃন্দ মূল্যায়ন করেন।
খ) ব্যবহারিক চুড়ান্ত মুল্যায়ন (PF) : ২০০ নম্বর (পরীক্ষার পাশ নমবর ৬০% অর্থাৎ ১২০ নম্বর)।
তাত্তিক পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিরাগত পরীক্ষক ব্যবহারিক
পরীক্ষা গ্রহণ করেন।

জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম (৩৬০ ঘন্টা মেয়াদি) প্রবিধান ২০১৬

১. নাম ও মেয়াদঃ
১.১ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীনে পরিচালিত এ শিক্ষাক্রমের নাম
হবে “জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স”
১.২. জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমসমূহ ৩৬০ ঘন্টা মেয়াদি; প্রশিক্ষণ কার্যক্রম
 জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেশনে পরিচালিত হবে।
১.৩. জাতীয় দক্ষতা ও প্রশিক্ষণ উন্নয়ন কাউন্সিল কর্তৃক নির্ধারিত বেসিক স্কিল।
ষ্টার্ন্ডাড-এ নির্ধারিত দক্ষতা অর্জনের জন্য বোর্ড কর্তৃক সিলেবাস প্রণীত ।
১.৪. সাধারণত এ প্রশিক্ষণ কার্যক্রম ৩৬০ ঘন্টার মধ্যে ৬০ ঘন্টা সময়কাল
কমিউনিকেটিভ ইংলিশ/অন্য কোন বিদেশী ভাষার জন ̈ নির্ধারিত থাকবে।

 ১.৫. নম্বর বিন্যাসঃ


১.৬. সেশনঃ ৩৬০ ঘন্টা (৬ মাস) মেয়াদি

(ক) জানুয়ারি-জুন সেশন
(খ) জুলাই-ডিসেম্বর সেশন
১.৭. সেশন ঃ ৩৬০ ঘন্টা (৩ মাস) মেয়াদি
(ক) জানুয়ারি-মার্চ সেশন
(খ) এপ্রিল-জুন সেশন
(গ) জুলাই- সেপ্টেম্বর সেশন
(ঘ) অক্টোবর-ডিসেম্বর সেশন
১.৮. বোর্ড সমাপনী পরীক্ষা
মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসের শেষ শুক্রবার বোর্ড সমাপনী পরীক্ষা
অনুষ্ঠিত হবে। তবে কোন বিশেষ কারণে শুμবারে পরীক্ষা নিতে না পারলে
পরবর্তী দিন শনিবার অনুষ্ঠিত হবে। কোন প্রতিষ্ঠানে ৩৬০ ঘন্টা ক্লাস সম্পন্ন
হলে পরীক্ষা সমূহের যে কোনটিতে উক্ত প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা পরীক্ষায়
অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধে ̈ ফলাফল
প্রকাশসহ সনদপত্র প্রদানের ব্যবস্থা করা হবে।

১.১০. কৃতকার্য পরীক্ষার্থীদের নিম্নরূপে গ্রেড প্রদান করা হবেঃ

নম্বর বিন্যাস
গ্রেড
৯০% থেকে তদুধ্র্ব
A+
৮০%-৮৯%
A
৭০%-৭৯%
B
৬০%-৬৯%
C
৬০%  এর নীচে
F

৭. চুড়ান্ত মূল্যায়নঃ

৭.১ নির্ধারিত প্রশিক্ষণ সমাপনান্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক
অনুমোদিত সময়ে সংশিষ্ট প্রতিষ্ঠান বেসিক ট্রেডের চূড়ান্ত পরীক্ষার ব্যবস্থা
গ্রহণ করবে ।

৭.৬ পরীক্ষা মনিটরিং করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

৭.৯ চূড়ান্ত মূল্যায়নেব নম্বর বিন্যাস হবে নিম্নরূপঃ
১। তাত্ত্বিক চূড়ান্তঃ মোট নম্বর-ইংরেজি ১০+ট্রেড ৫০ = ৬০, সময় ১ঘন্টা
এমসিকিউ/সর্ট উত্তর পদ্ধতিতে পরীক্ষা হবে। মোট ৬০টি প্রশ্ন থাকবে।
২। ব্যহারিক চূড়ান্তঃ মোট নম্বর=২০০,

৮. সনদ প্রদানঃ
৮.১. প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ধারাবাহিক মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়নে আলাদাভাবে
উত্তীর্ণ হতে হবে ।
৮.২ গৃহীত পরীক্ষায় কৃতকার্য হলে ধারাবাহিক মূল্যায়ন ও চূড়ান্ত মূল্যায়নে প্রাপ্ত নম্বরের
ভিত্তিতে বোর্ড হতে সনদ প্রদান করা হবে ।
৮.৩ বোর্ড থেকে ইস্যুকৃত সনদপত্রে গ্রেড উল্লেখ থাকবে (সনদে লেটার গ্রেডের
নম্বরের ব্যাপ্তি উল্লেখ থাকবে)।


৯ পরীক্ষা বিষয়ে পরীক্ষার্থীদের করণীয়ঃ

৯.১ পরীক্ষা কেন্দ্রে আসন বিন্যাস দূরত্ব বজায় রাখতে হবে;

৯.২ পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে কেন্দ্রের পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে;

১০ উত্তরপত্র লিথুর(Litho) পরীক্ষার্থীর অংশের () বৃত্ত ভরাট এর তথ্যাবলীঃ

১০.১ পরীক্ষার পর্ব/বর্ষ লেখার প্রয়োজন নাই;

১০.২ কারিকুলাম কোডঃ ৩০ সকল ট্রেডের জন্য দিতে হবে;

১০.৩ ট্রেড/স্পেশালাইজেশন/টেকনোলজি ঘর ফাঁকা থাকবে;

১০.৪ পরীক্ষার্থীর রোল লিখার প্রয়োজন নেই (রোলের ঘর ফাঁকা থাকবে);

১০.৫ রেজিষ্ট্রেশন নম্বরঃ ১০ ঘর (অংক) বিশিষ্ট রেজিষ্ট্রেশন নম্বর থাকবে;

১০.৬ সেশন কোডঃ সেশনের ঘরে, সেশন অনুযায়ী সেশন কোড ০০৩১/০০৩২/০০৩৪/০০২১/০০২২ বসবে। নিন্মে ছকে বর্ণিতঃ


সেশনসেশন কোড
জানুয়ারি-মার্চ০০৩১
এপ্রিল-জুন০০৩২
জুলাই-সেপ্টেম্বর০০৩৩
অক্টোবর-ডিসেম্বর০০৩৪
জানুয়ারি-জুন০০২১
জুলাই-ডিসেম্বর০০২২

নমুনা উত্তরপত্র

0                                       


পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলি

জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম (৩৬০ ঘন্টা মেয়াদী)

  • ● উত্তরপত্রের প্রচ্ছেদ অথবা অন্য কোন অংশে পরীক্ষার্থীর নাম লিখা নিষিদ্ধ। যদি কেহ লিখে তাহার প্রশ্নের উত্তর পরীক্ষা করা হইবে না। প্রত্যেক পরীক্ষার্থীর উত্তরপত্রের Litho coded প্রচ্ছেদে নির্ধারিত স্থানে রেজিস্ট্রেশন নম্বর, বিষয়ের নাম ও পরীক্ষার কোড সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করিবে এবং OMR এর বৃত্ত যথাযথ ভরাট করিবে। রোল নম্বর/রেজিস্ট্রেশন নম্বর এর ঘর ডানদিক হইতে বৃত্ত ভরাট করিতে হইবে। উক্ত তথ্যাদির যে কোন একটির অবর্তমানে উত্তরপত্র পরীক্ষা করা নাও হইতে পারে। (রোল নং এর ঘর ফাঁকা থাকবে )
  • ● সরবরাহকৃত অতিরিক্ত উত্তরপত্রে প্রত্যেকটির নির্দিষ্ট স্থানে বিষয়ের নাম লিপিবন্ধ করিয়া উহা মূল উত্তরপত্রের সহিত গাঁথিয়া ফেলিতে হইবে। একই সাথে ইহার সাথে প্রচ্ছেদের OMR বৃত্ত ভরাট করিবে এবং OMR এর নির্ধারিত স্থানে অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর লিপিবদ্ধ করিবে।
  • ● খসড়া কাজের জন্য কোন প্রকার আলাদা কাগজ সরবরাহ করা হইবে না বা বাহির হইতেও আনা চলিবে না। সমস্ত কাজ এই উত্তরপত্রে করিতে হইবে এবং কোন অবস্থাতেই কোন অংশ ছিন্ন করা চলিবে না। সরবরাহকৃত উত্তরপত্র অবশ্যই জমা দিতে হইবে। অন্য কোন উত্তরপত্রের সহিত ইহা বদল করা চলিবে না। প্রয়োজনবোধে অতিরিক্ত উত্তরপত্র সরবরাহ করা হইবে। উত্তরপত্রের উভয় পৃষ্ঠায় অবশ্যই লিখিতে হইবে। তবে খসড়া কাজের জন্য ব্যবহৃত পৃষ্ঠায় আড়াআড়িভাবে দাগ কাটিয়া দিতে হইবে।
  • ● প্রশ্নোত্তরের ক্রমিক নম্বর প্রশ্নের ক্রমিক নম্বর অনুযায়ী অবশ্যই লিখিতে হইবে। প্রয়োজনের অতিরিক্ত উত্তর দেখা হইবে না। পরীক্ষার্থী কর্তৃক দাগ কাটিয়া দেওয়া কোন উত্তর পরীক্ষা করা হইবে না।
  • ● প্রশ্নপত্র বা ব্লটিং কাগজে পরীক্ষার্থী কর্তৃক কোন কিছু লিখা নিষিদ্ধ ।
  • ● প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থীকেই পরীক্ষার কক্ষ হইতে বাহির হওয়ার অনুমতি দেওয়া যাইবে না এবং
  • ● উত্তরপত্র জমা না দিয়া কোন পরীক্ষার্থীকেই কক্ষ পরিত্যাগ করিতে দেওয়া হইবে না।
  • ● পরীক্ষাকেন্দ্রের কোন প্রকার অসদাচরণ অথবা কোন প্রকার অসাধু উপায় অবলম্বনকারী পরীক্ষার্থীর বিরুদ্ধে বোর্ড অনুমোদিত সমন্বিত শৃংঙ্খলাবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে।
  • এতদ্ব্যতীত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ব্যাপারে ১৯৮০ সনের পাবলিক অর্ডিন্যান্সে বর্ণিত বিধি প্রযোজ্য হইবে ।
  • ● কভার পৃষ্ঠাসহ এই খাতায় ১২ টি পৃষ্ঠা রহিয়াছে। নিচে কভার পৃষ্ঠার নমুনা দেখানো হলো।







বৃত্ত ভরাটের নিয়ম

Course Outcomes


Course Curriculum

  • 8 chapters
  • 10 lectures
  • 3 quizzes
  • 1 Hour 30 Min total length
Toggle all chapters
1 সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
2 Hours

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর মোট প্রশ্নঃ ২৩৬ টি প্রতি প্রশ্নের মান বন্টন হবে ১ নম্বর। পরীক্ষায় ১৩ টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে।


1 শূন্যস্থান পূরণ
2 Hours

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শূন্যস্থান পূরণ মোট প্রশ্নঃ ২২০ টি প্রতি প্রশ্নের মান বন্টন হবে ১ নম্বর। পরীক্ষায় ১৩ টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে।


1 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সত্য ও মিথ্যা
2 Hours

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সত্য ও মিথ্যা মোট প্রশ্নঃ ২৪১ টি প্রতি প্রশ্নের মান বন্টন হবে ১ নম্বর। পরীক্ষায় ১২ টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে।


1 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সঠিক উত্তর
2 Hours

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সঠিক উত্তর মোট প্রশ্নঃ ৩০২ টি প্রতি প্রশ্নের মান বন্টন হবে ১ নম্বর। পরীক্ষায় ১২ টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে।


1 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইংরেজি গ্রামার
1 Hour

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইংরেজি গ্রামার মোট প্রশ্নঃ ৩৫ টি প্রতি প্রশ্নের মান বন্টন হবে ১ নম্বর। পরীক্ষায় ১০ টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে।


1 Model Test [Quiz]
1 Hour 8 Min


2 Model Test MS Office [Quiz]
30 Min


3 Model Test MS Office [Quiz]
30 Min


1 লিখিত পরীক্ষা
59 Min


2 প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন
2 Hours


Instructor

MD. ABDUL AZIZ IRBAN

Professional Summary

Professional IT trainer with extensive experience in Microsoft’s range of software solutions. An expert at designing training courses with technical content, I am effective at imparting knowledge through my superior verbal communication skills and active listening style. I have proven success in utilizing cutting-edge technology to devise training exercises for all types of learners.


Skills

  • Expert skill level in Microsoft Desktop applications.
  • Expert in Microsoft Office. 
  • Expert in Graphic Design with Adobe Photoshop and Adobe Illustrator.
  • Thorough course designer using critical thinking to construct content and format of training to fully teach technical subjects.
  • Experienced technical trainer both on site and from remote locations.
  • Strong interpersonal and group communication skills.
  • Excellent time management skills and ability to successfully meet training deadlines.
  • Successful in training both entry-level and technical skill sets for successful software implementation.
  • Creative facilitator for collaborative learning


Work Experience

I.T Trainer of Skill Development Training Centre, UCD-3, Devpahar, Chattogram from 2021

  • Prepare all training material for courses, including PowerPoint presentations, skill exploration and exercises, and assessments.
  • Advanced personal IT Skills and updated training courses including new product functionality.


5 Rating
6 Reviews
1659 Students
17 Courses

Course Full Rating

0

Course Rating
(0)
(0)
(0)
(0)
(0)

No Review found

Sign In or Sign Up as student to post a review

Student Feedback

Course you might like

Advance
Instructor Guideline
0 (0 Rating)
As an instructor, how you can create an account on our platform that offers course creation and management tools.  Here...
Advance
BTEB Exam Preparation for Aminship Survayer
0 (0 Rating)
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ৩৬০ ঘন্টাব্যাপী “আমিনশিপ” কোর্সের পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্সএই কোর্সটি বা...

You must be enrolled to ask a question

Students also bought

More Courses by Author

Discover Additional Learning Opportunities