বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ৩৬০ ঘন্টাব্যাপী “আমিনশিপ” কোর্সের পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স
এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ৩৬০ ঘন্টা বেসিক ট্রেড কোর্সের সিলাবাসের আলোকে সাজানো হয়েছে। এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের প্রবিধান অনুযায়ী লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন, ব্যবহারিক পরীক্ষার ধরন এবং ভাইভা পরীক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও প্রশ্নের উত্তর, সাজেশন, পিডিএফ বুক সহ আরও অনেক রিসোর্স পাবেন।
এই কোর্স থেকে কি কি পাবেনঃ
➡️ বিগত ৫ বছরের কারিগরি বোর্ডের প্রশ্নপত্র
➡️ প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র
➡️ পিডিএফ বই
➡️ বিগত বছরের প্রশ্নের আলোকে সাজেশন
➡️ পরীক্ষার জন্য পুর্ন প্রস্তুতি
➡️ মডেল টেষ্ট
এক নজরে দেখে নিন পরীক্ষার মানবন্টন
| ধারাবাহিক মূল্যায়ন | ২৪০ নম্বর |
| চূড়ান্ত মূল্যায়ন | ২৬০ নম্বর |
| সর্বমোট | ৫০০ নম্বর |
ধাবারাহিক মূল্যায়ন (২৪০ নম্বর):
প্রতিটি শর্টকোর্স পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষার্থীদের ধারাবাহিক মুল্যায়নের নম্বর দিবেন। ধারাবাহিক
মল্যায়নের নম্বর শিক্ষার্থীর ক্লাস, অ্যাসাইনমেন্ট, উপস্থিতি, আচরণ ইত্যাদির উপর নির্ভর করে। সকল পরীক্ষায় পাস
৬০% । পরীক্ষার দুটি পর্ব রয়েছে। যথা :-
ক) তাত্ত্বিক ধারাবাহিক (TC) : ৪০ নম্বর (পরীক্ষার পাশ নম্বর ৬০% অর্থাৎ ২৪ নম্বর)।
খ) ব্যবহারিক ধারাবাহিক (PC) : ২০০ নম্বর (পরীক্ষার পাশ নম্বর ৬০% অর্থাৎ ১২০ নম্বর)।
চুড়ান্ত মুল্যায়ন (২৬০ নম্বর)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড ক্তৃক কেন্দ্রীয়ভাবে চুড়ান্ত পরীক্ষা গ্রহণ করা হয়। শিক্ষা বাের্ড কর্তৃক নির্ধারিত তারিখ ও
সময়ে সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বর্ণিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় দুটি পর্ব বয়েছে।
যথা-
ক) তাত্ত্বিক চূড়ান্ত মূল্যায়ন (TF): ৬০ নম্বর (পরীক্ষার পাশ নম্বর ৬০% অর্থাৎ ৩৬ নম্বর)।
তাত্তিক পরীক্ষার সময় ১ ঘন্টা। শিক্ষা বাের্ড কর্তৃক সরবরাহকৃত প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার উত্তরপত্র বোর্ড কর্তৃক নির্ধারিত
পরীক্ষকবৃন্দ মূল্যায়ন করেন।
খ) ব্যবহারিক চুড়ান্ত মুল্যায়ন (PF) : ২০০ নম্বর (পরীক্ষার পাশ নমবর ৬০% অর্থাৎ ১২০ নম্বর)।
তাত্তিক পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিরাগত পরীক্ষক ব্যবহারিক
পরীক্ষা গ্রহণ করেন।
জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম (৩৬০ ঘন্টা মেয়াদি) প্রবিধান ২০১৬
১. নাম ও মেয়াদঃ
১.১ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীনে পরিচালিত এ শিক্ষাক্রমের নাম
হবে “জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স”
১.২. জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমসমূহ ৩৬০ ঘন্টা মেয়াদি; প্রশিক্ষণ কার্যক্রম
জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেশনে পরিচালিত হবে।
১.৩. জাতীয় দক্ষতা ও প্রশিক্ষণ উন্নয়ন কাউন্সিল কর্তৃক নির্ধারিত বেসিক স্কিল।
ষ্টার্ন্ডাড-এ নির্ধারিত দক্ষতা অর্জনের জন্য বোর্ড কর্তৃক সিলেবাস প্রণীত ।
১.৪. সাধারণত এ প্রশিক্ষণ কার্যক্রম ৩৬০ ঘন্টার মধ্যে ৬০ ঘন্টা সময়কাল
কমিউনিকেটিভ ইংলিশ/অন্য কোন বিদেশী ভাষার জন ̈ নির্ধারিত থাকবে।
১.৫. নম্বর বিন্যাসঃ

১.৬. সেশনঃ ৩৬০ ঘন্টা (৬ মাস) মেয়াদি
(ক) জানুয়ারি-জুন সেশন
(খ) জুলাই-ডিসেম্বর সেশন
১.৭. সেশনঃ ৩৬০ ঘন্টা (৩ মাস) মেয়াদি
(ক) জানুয়ারি-মার্চ সেশন
(খ) এপ্রিল-জুন সেশন
(গ) জুলাই- সেপ্টেম্বর সেশন
(ঘ) অক্টোবর-ডিসেম্বর সেশন
১.৮. বোর্ড সমাপনী পরীক্ষা
মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসের শেষ শুক্রবার বোর্ড সমাপনী পরীক্ষা
অনুষ্ঠিত হবে। তবে কোন বিশেষ কারণে শুক্রবারে পরীক্ষা নিতে না পারলে
পরবর্তী দিন শনিবার অনুষ্ঠিত হবে। কোন প্রতিষ্ঠানে ৩৬০ ঘন্টা ক্লাস সম্পন্ন
হলে পরীক্ষা সমূহের যে কোনটিতে উক্ত প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা পরীক্ষায়
অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধে ̈ ফলাফল
প্রকাশসহ সনদপত্র প্রদানের ব্যবস্থা করা হবে।
১.১০. কৃতকার্য প্রশিক্ষার্ণার্থীদের নিম্নরূপে গ্রেড প্রদান করা হবেঃ
| নম্বর বিন্যাস | গ্রেড |
| ৯০% থেকে তদুধ্র্ব | A+ |
| ৮০%-৮৯% | A |
| ৭০%-৭৯% | B |
| ৬০%-৬৯% | C |
| ৬০% এর নীচে | F |
৭. চুড়ান্ত মূল্যায়নঃ
৭.১ নির্ধারিত প্রশিক্ষণ সমাপনান্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক
অনুমোদিত সময়ে সংশিষ্ট প্রতিষ্ঠান বেসিক ট্রেডের চূড়ান্ত পরীক্ষার ব্যবস্থা
গ্রহণ করবে ।
৭.৬ পরীক্ষা মনিটরিং করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
৭.৯ চূড়ান্ত মূল্যায়নেব নম্বর বিন্যাস হবে নিম্নরূপঃ
১। তাত্ত্বিক চূড়ান্তঃ মোট নম্বর-ইংরেজি ১০+ট্রেড ৫০ = ৬০, সময় ১ঘন্টা
এমসিকিউ/সর্ট উত্তর পদ্ধতিতে পরীক্ষা হবে। মোট ৬০টি প্রশ্ন থাকবে।
২। ব্যহারিক চূড়ান্তঃ মোট নম্বর=২০০,
৮. সনদ প্রদানঃ
৮.১. প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ধারাবাহিক মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়নে আলাদাভাবে
উত্তীর্ণ হতে হবে ।
৮.২ গৃহীত পরীক্ষায় কৃতকার্য হলে ধারাবাহিক মূল্যায়ন ও চূড়ান্ত মূল্যায়নে প্রাপ্ত নম্বরের
ভিত্তিতে বোর্ড হতে সনদ প্রদান করা হবে ।
৮.৩ বোর্ড থেকে ইস্যুকৃত সনদপত্রে গ্রেড উল্লেখ থাকবে (সনদে লেটার গ্রেডের
নম্বরের ব্যাপ্তি উল্লেখ থাকবে)।
৯ পরীক্ষা বিষয়ে পরীক্ষার্থীদের করণীয়ঃ
৯.১ পরীক্ষা কেন্দ্রে আসন বিন্যাস দূরত্ব বজায় রাখতে হবে;
৯.২ পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে কেন্দ্রের পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে;
১০ উত্তরপত্র লিথুর(Litho) পরীক্ষার্থীর অংশের () বৃত্ত ভরাট এর তথ্যাবলীঃ
১০.১ পরীক্ষার পর্ব/বর্ষ লেখার প্রয়োজন নাই;
১০.২ কারিকুলাম কোডঃ ৩০ সকল ট্রেডের জন্য দিতে হবে;
১০.৩ ট্রেড/স্পেশালাইজেশন/টেকনোলজি ঘর ফাঁকা থাকবে;
১০.৪ পরীক্ষার্থীর রোল লিখার প্রয়োজন নেই (রোলের ঘর ফাঁকা থাকবে);
১০.৫ রেজিষ্ট্রেশন নম্বরঃ ১০ ঘর (অংক) বিশিষ্ট রেজিষ্ট্রেশন নম্বর থাকবে;
১০.৬ সেশন কোডঃ সেশনের ঘরে, সেশন অনুযায়ী সেশন কোড ০০৩১/০০৩২/০০৩৪/০০২১/০০২২ বসবে। নিন্মে ছকে বর্ণিতঃ
| সেশন | সেশন কোড |
| জানুয়ারি-মার্চ | ০০৩১ |
| এপ্রিল-জুন | ০০৩২ |
| জুলাই-সেপ্টেম্বর | ০০৩৩ |
| অক্টোবর-ডিসেম্বর | ০০৩৪ |
| জানুয়ারি-জুন | ০০২১ |
| জুলাই-ডিসেম্বর | ০০২২ |
নমুনা উত্তরপত্র
0
পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলি
জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম (৩৬০ ঘন্টা মেয়াদী)


আমি চন্দন কে. দাসগুপ্ত দীর্ঘ বছর ধরে ল্যান্ড এডভাইজার এবং চট্টগ্রাম জর্জকোর্টে আইনজিবী হিসাবে কাজ করছি।
No Review found